Small journey

ছোট ছোট ঢেউ জুড়েই সুনামীর সৃষ্টি হয়


..................

 মাঝে মাঝে মনে হয় যেন ভেঙ্গে যাচ্ছি,একটু ..একটু করে।একটা সময় ছিল যখন না পাওয়াগুলোকে অনেক বেশি কাছের মনে হতো।এখন বুঝি সবটাই ফাঁকি। এইযে এতবেশি ব্যস্ত হয়ে পড়া, এত বেশি মিশে থাকা সমস্তটাই একটা খেলা, বেঁচে থাকার খেলা।আজকাল আর লিখতে ইচ্ছে হয়না। বুকের ভেতর না বলা অনেক কথা,অনেক কষ্ট পৃথিবীর মুখ দেখবার জন্য অস্হির করে তোলে। সে সময়টা আমার নিজেকে খুব অসহায় লাগে। জীবনের তেত্রিশ বছর পার হয়ে এসে একটা বোধ সারাটাক্ষণ সবকিছুকে এলোমেলো করে দেয়। মানুষের কোন মূল্য নেই। মূল্য তার পদবীতে, তার কিছু করতে পারার ক্ষমতায়।আমি একটা মানুষ, যার কথা কেউ না জানলেও কোন ক্ষতি নেই। পৃথিবীতে এমন শতশত মানুষের বাস। তারপরও জানিনা কেন আজ লিখতে ভীষণ মন চাইছে .........


দৃশ্যপট এক -

টিকিট কাউন্টারের সামনে দীর্ঘ লাইন । প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে আছি। ঘড়ির কাঁটা তিনটে ছুঁই ছুঁই। কোনরকম ভিড়টা ঠেলে হাতটা সামনে বাড়ালাম। কাউন্টারের পিসিটা হঠাৎ ক্র্যাশ করলো। আমি অস্হির হয়ে উঠি। আজ যে করেই হোক পৌঁছতে হবে। লোহার শিক ঠেলে হাতটা আপ্রাণ বাড়ালাম। ওপাশ থেকে টিকিট দাতা আমার হাতটাকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। টিকিট হবে না, যান ..... এক মূর্হুতে পৃথিবীর সব আলো যেন নিভে গেল। আমি আমার সমস্ত ভুলে গেলাম। আমার শিক্ষা, আমার সম্মান .... হাতটা আবার বাড়ালাম। পর পর আরো দুটো ধাক্কা। ট্রেনটা ছুটছে ........... একটা মুখ চোখের সামনে কেবলই ভেসে উঠলো।আমি কাঁপছি,কেবলই কাঁদছি।

দৃশ্যপট দুই-

 শিশুটি ঘুমিয়ে ছিল। ডাক্তার আসলো অনেক দেরীতে। ওরা  ঘুমন্ত বাচ্চাটাকে নিয়ে গেল । বাচ্চাটা এক মুর্হূতের জন্য মায়ের মুখের দিকে তাকালো। শিশুটি জানে না তার সাথে কি হতে চলেছে। মা কেঁপে উঠলো।

অপারেশন থিয়েটারের ভেতর থেকে বাচ্চাটির চিৎকার ভেসে আসছে, আমি আম্মুর কাছে যাবো ........আমার মনে হচ্ছিল অপারেশন থিয়েটারের গ্লাসগুলো ভেঙ্গে চুরমার করে দেই। আমি কাঁদছি। নিজেকে এত বেশি অসহায় আমার আর কখনো মনে হয়নি।

দৃশ্যপট তিন-

চায়ের টেবিলে সন্ধ্যায় দুটো মানুষ পাশাপাশি বসে । সামান্য কথা কাটাকাটি। ভারী চেয়ারটা হঠাৎ শূণ্যে উঠে এলো মাথা বরাবর। অন্য মানুষটা তখন ভর্য়াত চোখে পাশের মানুষটার দিকে তাকালো। পাশের মানুষটার চোখ তখন আক্রোশে পরিপূর্ণ। মাথাটা বাঁচাতে যেয়ে চেয়ারটা বাম হাতে এসে লাগলো। পরদিন পরীক্ষা। একটা হাত তখন অসম্পূর্ণ। মাথাটা কাজ করছে না। পরীক্ষা শেষ হবার পাঁচ মিনিট আগে ধরা পড়লো একটার পর একটা পৃষ্ঠা ফাঁকা রেখে লেখা। প্রতিটা প্রশ্নেই একই পূনরাবৃত্তি। মেনে নিলাম।

মাঝে মাঝে ভীষণ পালাতে ইচ্ছে, ভীষণ .........


দৃশ্যপট চার -

ঘুমন্ত শিশুটি বাবার গায়ে পা তুলে দিল। সদ্য ব্যাচেলর লাইফ থেকে উঠে আসা মানুষটা বিরক্ত হয়ে বাচ্চাটার পা টাকে প্রবল আক্রোশে চেপে ধরলো। মায়ের বুকে তখন ঘৃণার আগুন দাউ দাউ করে জ্বলছে। প্রতিবাদ করতেই ............সেদিন সত্যি সত্যিই পালাতে চেয়েছিলাম। সবকিছু ছেড়ে, এমনকি পৃথিবী থেকেও । প্রিয় বন্ধুটিকে লেখা বার্তায় সমস্তই ছিল। ছিলনা শুধু ঘটনার নেপথ্য।

দৃশ্যপট পাঁচ-

মধ্যরাত আর হাজার বছর ধরে ...............প্রচন্ড শব্দে ছিটকে পড়লাম।মাথার একপাশ আর কনুইটা আবারো রক্তার্ত হলো।

দৃশ্যপট ছয়-

রাত জেগে প্রচ্ছদ ডিজাইন করছি। হঠাৎ সেভ করতে যেয়ে পিএসডি ফরম্যাট জেপিজি হয়ে গেল। অডিটর সাহেব ভাবলেন কাট-কপি-পেস্ট। প্রযুক্তি কথনের সেই ছবিটা পৃথিবীর মুখ দেখলো না। মেনে নিলাম ..........

দৃশ্যপট সাত-

হার্ড ডিস্কটা ক্র্যাশ করলো। এমনকি মোবাইলটাও চোরের হাত থেকে নিষ্কৃতি পেলনা। ছবি, প্রিয় গান, সমস্তই ওলটপালট। অর্ন্তজালের নিক, পাসওয়ার্ড সমস্তই মন থেকে মুছে গেল। কিছু্তেই তাকে আর মনে করতে পারিনা। ভাবলাম এটাই স্রষ্টার ইচ্ছে যেন কিছুতেই ফিরতে না পারি ...


                                                                                      

জলপন্জী

some where over the rainbow ,,,,,,,,,,,,,,,,,,,

দু'চোখ বুঁজে আসছে জ্বরে |ক্লান্ত শরীরটা জানান দিচ্ছে আর কত ! ফেলে আসা মন বলে, কেন মিছিমিছি রাত জাগা ?কে তোমার প্রতীক্ষায় আছে র্নিঘুম ? কেউ নয় |নিরাপদ দূরত্বে সবাই যার যার মত হাঁটছে | তুমি হয়তো ভাবছো কাকেদের ঈষত্‍ খয়েরি ডানায় আজো কারো মন আচমকা বিষন্ন হয়ে ওঠে কিছু করতে না পারার অক্ষমতায় ...ভুল সে প্রহসন | তবুও রোবোকপ ,তোমাকে চুপিচুপি জানিয়ে যাই আমার সমস্ত কিছু | শুভ জন্মদিন...




জলপন্জী



জলপন্জী


................

ক্ষত গল্পটা যখন লিখি মনের মত কোন প্রচ্ছদ খুঁজে পাচ্ছিলাম না।ঘাঁটতে ঘাঁটতে নিজেই একটা তৈরী করে ফেললাম। সম্পূর্ণ সাদা ফ্রেম থেকে একটু একটু করে করা এই গ্রাফিক্সটা আমার সবথেকে প্রিয়। অথচ আজ একটা সাইট ঘাঁটতে যেয়ে দেখি আমার ডেভিয়েশনটাকেই রিটাচ করে ব্যবহার করা হয়েছে ।সবকিছুকে কেমন অর্থহীন মনে হচ্ছে ...............









............

সময়টা জুলাইয়ের মাঝামাঝি। ইলেকট্রিসির অফলাইন ম্যাসেজ কতক্ষণ ধরে বেজেছে জানি না, টানা দীর্ঘ ভিড় শেষে একটু হাল্কা , ফাঁকা চেয়ারগুলোর একটাতে একটা মানুষ এসে বসলেন। ভারী চেহারা, বয়সটা অনেক, কিন্তু ঠিক কত ঠাহর করা যায় না। আমার সামনে একটুকরো কাগজ রেখে বললেন, দ্যাখেন তো আমার টাকা টা এসেছে কিনা। আমি বোঝার চেষ্টা করলাম ঠিক কি হবে। বাঁকাচোরা লেখা.......জানতে চাইলাম, আপনার এস.এম.এস আমাকে দেখাতে পারেন ? মানুষটা বিরক্ত হলো। ম্যাসেজ সো করতে হবে কেন ? এমনিতে বয়স্ক মানুষ তার উপর রাগী। নিজেকে সামলে নিয়ে আবারো বোঝার চেষ্টা করলাম একচেন্জ হাউজটা কি হতে পারে। নামটা দেখে সন্দেহ হলো ঠিক একই পরিমাণ টাকা একই নামের ব্যক্তি কয়েক দিন আগে নিয়ে গেছে। ভেতরটা কেঁপে উঠলো, ভুল লোককে পেমেন্ট দেইনি তো? সন্দেহ জনক চোখে ঘাঁটাঘাটি শুরু করলাম।একসময় বলেও ফেললাম কিছুদিন আগে এই নামে একজন এসেছিল। উত্তরে লোকটা বললো, এই নামে বাংলাদেশে একজনই আছে। আমি চোখতুলে তাকালাম। ভাবলাম , যত বড় ব্যক্তিই হোক না কেন একই নামে আরেকজন তো থাকতেই পারে।। যাবার সময় লোকটা আমার হাতে একটা কার্ড ধরিয়ে দিয়ে বললো, আশা করি সামনের দিন আমার পরিচয় আর দেয়া লাগবে না। স্কুলে পড়া সেই গল্পটার কথা মনে পড়ে গেল। তিনটি প্রশ্নের উত্তর আর ফেরেশতা মিকাইলের কাহিনী। নামটা মনে করতে পারছি না। হেড অফিসে ফোন করলাম। কেউ একজন ধরলো । আমি আশন্কিত গলায় জানতে চাইলাম, Pls first confirm me whether it has been paid or not ? হেডঅফিস থেকে আশ্বস্ত করলো এখনো পেমেন্ট হয়নি। ফান্ড শর্টেজের কারণে আগামী কাল পেমেন্ট হবে। বুক ভরে শ্বাস নিলাম। ফোন করলাম। টাকা তোলার জন্য যা যা প্রয়োজন তাকে বলা হলো। উত্তরে যা শুনলাম তাতে ক্ষত বাড়া বৈ কমলো না। মুক্তিযুদ্ধের বিশাল একটা দায়িত্ব যার কাঁধে ছিল তার বাংলাদেশের কোন ব্যাংকে এ্যাকাউন্ট নেই। ভোটার আইডি আছে কিনা জানলে চাইলে বললেন, আমার আইডি আপনাদের এমডি দেবেন। আমি রাষ্ট্রপতি কে হাজির করতে পারি । মনটা খারাপ হলো। যদি বড় বড় লোকদের জন্য আইডি দরকার না হয় তবে কেন আনুষ্ঠানিক ভাবে রাষ্ট্রপতি, সেনাপ্রধান আইডি করলেন। কেন বাংলাদেশ ব্যাংক আইডি ছাড়া এ্যাকাউন্ট খুলতে নিষেধাজ্ঞা জারী করেছে ? কেন পেমেন্ট নিতে আইডির ফটোকপি লাগে ? রাজনৈতিক জটিলতা এড়াতে তাকে আইডি ছাড়াই পেমেন্ট দেয়া হয়। কিন্তু আমি ছোট্ট একটা মানুষ , ছোট্ট এই মনে সেই প্রশ্নটার উত্তর কেবলই খুঁজে ফিরি সেই লুঙ্গি পরা লোকটার কি দোষ ছিল যে ভোটার আইডি আনতে না পারায় সূদুর গ্রাম থেকে শহরে এসে আবার বাড়ি ফিরে যায় ? নাকি রাষ্ট্রপতিকে এনে হাজির করাবার ক্ষমতা তার নেই ?

বছর দুয়েক আগে খুব প্রিয় একটা মানুষ আমার লেখা কয়েকটা লাইন পড়ে ভেবেছিল, খারাপ ব্যবহার করলেই বুঝি আমি দুরে সরে যাবো। কিন্তু বাস্তবতা এই , যাদের খারাপ ব্যবহারে মনে হয় দু'পায়ে মাড়িয়ে যাই শেষমেষ তাদের কাছেই পদানত হতে হয়। শুধু মনে মনে বলি, তোমাদের জন্য স্রষ্টাই যথেষ্ট, যেখানে কোন পরিচয়ই কোন কাজে আসবে না । ভাল মানুষ না হলে।

তাহাদের কথা

দীর্ঘশ্বাসেরও প্রতিচ্ছবি আছে
অনেকটা সাদাকালো মেঘের মত
তাদের চোখনেই, মুখনেই
শুধু অন্ধকারে বুক থেকে বুকে হাতড়ে বেড়ায়।

দীর্ঘশ্বাসেরও প্রতিকৃতি আছে
তাতে জমে থাকা কষ্ট, না বলা কথা,
বর্ণহীন গান, স্নিগ্ধতা সবই আছে,
শুধু অন্তরালে থেকে থেকে বিস্তৃতি কুড়ায়।

দীর্ঘশ্বাসেরও পরিস্থিতি আছে
কারণ সময়ের সাথে সেও সুযোগের অপেক্ষায় থাকে
তারপর সুযোগ বুঝে এক সময় দৌড়ে পালায়।

দিনপঞ্জী

জীবনটা এখন জটিল, অনেক বেশী জটিল। আগের মত সেই সহজ ধারা আর নেই। জটিলতা অতীতেও ছিল, জটিলতা ভবিষ্যতেও আসবে। শুধু রংটা বদলেছে। মাটি বোনা হাত পাল্টে পাল্টে কালো টাকা সাদা হয়, সাদা টাকা কালো হয়। আকাশের ঠিকানায় বসে মানুষগুলো আবেগ বিনিময় করে। একটা গোল মুখ, হলদে রেখার হাসি। একটা উল্টো লাঠি, দু:খের অমানিশা। মানুষগুলো এখন অনেক বেশি যান্ত্রিক। শব্দযন্ত্রে কান পেতে থাকে ফিল্টার করা কন্ঠের ধ্বনির আশায়। মায়ের গলাটাকে মনে হয় বেতারের সুর। আর ফ্রেমে বাঁধা ছবিটা আর দূরের পৃথিবীটা দুটোই সমান গদেঁ বাঁধা। মানুষগুলো কথা বলে। কার সাথে কথা বলে , কেন বলে কিছুই জানে না। শুধু কালক্ষেপনের আশায় একে অপরের মুখোমুখি বসে থাকে .......... না শোনা সেই প্রিয় গানটার মত,

আমি দেখিনি, আমি শুনিনি, আমি বলিনি অনেক কিছু
আমি জানিনি, আমি বুঝিনি, তবু ছুটেছি...... তোমার পিছু।


সকাল থেকেই মনটা খারাপ। নিজের পৃথিবীতে মানুষ সবসময়ই একা।

জলপঞ্জী

মনকে বলি, এইযে তুমি রাত হবে না ভোর হবে ?
মন পাখিটা একটু হেসে ভাবতে থাকে কি হবে সে।
কি হবে সে ...............
আমি বৃষ্টি হয়ে গা ভেজাবো ,
ভর দুপুরে
কাকের পায়ের উদাস রোদে মন ছড়ি'য়ে ভোর হবো,
বসন স্রোতে বসন পেতে মাঝ বুকেতে স্রোত হবো,
ফাগুন রঙয়া আগুন পটে কষ্ট কাঁটার ঝোঁপ হবো
কি হবো, আর কি হবো ??? :(
.............


" অনেকদিন কিছু লেখা হয়ে ওঠেনা। অনুভূতিগুলো হয়তো ভোঁতা হয়ে গেছে। কিংবা যে চোখটা দিয়ে স্বপ্ন দেখতাম বুঁজে গেছে কিংবা নতুন স্বপ্ন নিয়ে ফোটার অপেক্ষায় আছে। ব্যাংকের রাশি রাশি টাকার সামনে বসে মনে হয় দু'হাত দিয়ে উপর থেকে সব নোট গুলো ছড়িয়ে দেই।।আর সব ইচ্ছের মত এ ইচ্ছেটাও চাপা পড়ে যায়। ব্যস্ত হয়ে যাই সম্মুখের পানে। ফেসবুকে কথা বলতে বলতে লাইনগুলো মাথার ভেতর বেড়াতে এলো । রোবোকপের মত ঝেড়ে ফেলে দিলাম। কারণ কবি এবং কবিতা দুটো অসমাপ্ত থাকবে :)

তুমি ডাক দিলে

একবার ডাক দিয়ে দেখো আমি কতোটা কাঙাল,
কতো হুলুস্থূল অনটন আজম্ন ভেতরে আমার।

তুমি ডাক দিলে
নষ্ঠ কষ্ঠ সব নিমিষেই ঝেড়ে মুছে
শব্দের অধিক দ্রুত গতিতে পৌছুবো
পরিণত প্রণয়ের উৎসমূল ছোঁব
পথে এতোটুকু দেরিও করবো না।
তুমি ডাক দিলে
সীমাহীন খাঁ খাঁ নিয়ে মরোদ্যান হবো,
তুমি রাজি হলে
যুগল আহলাদে এক মনোরম আশ্রম বানাবো।

একবার আমন্রণ পেলে
সব কিছু ফেলে
তোমার উদ্দেশে দেবো উজাড় উড়াল,
অভয়ারণ্য হবে কথা দিলে
লোকালয়ে থাকবো না আর
আমরণ পাখি হয়ে যাবো, -খাবো মৌনতা তোমার



হেলাল হাফিজ

..............

৩৬৫ দিন দুদিন আগেই ফুরিয়ে গেছে।আজ ৩৬৭। ৩৬৫টি সূর্য ডোবার আগের রাতটাও কেটেছিল দু'চোখের পাতার বিরহে, ছোট্ট একটা সিদ্ধান্ত নিতে গিয়ে। ৩৬৫ টি সূর্য ডুবে গিয়েও নির্ঘুম কাটল আরেকটা রাত ঠিক আগের মত করে। যা কিছু সহজ তার সবকিছুই সহজ নয়। যা কিছু কঠিন তার সবকিছুই কঠিন নয়। কিছু কষ্ট আছে নিজের বুকে আঘাত করলে যতটা বাজে তার চেয়ে বেশি বাজে প্রিয়জনের বুকে আঘাত করলে। যদি সব ভুলে যাওয়া যেত পৃথিবীটা হয়তো অন্যরকম হত। আজ ফেসবুকে বন্ধু আরাফাত দুটো কবিতা শেয়ার করলো । তুলে রাখলাম আকাশের ডায়রীতে। But hope someday over the rainbow the dreams that I dreamed of will come true ...................

১.

অমলকান্তি’
নীরেন্দ্রনাথ চক্রবর্তী

অমলকান্তি আমার বন্ধু,
ইস্কুলে আমরা একসঙ্গে পড়তাম।
রোজ দেরি করে ক্লাসে আসত, পড়া পারত না,
শব্দরূপ জিজ্ঞেস করলে
এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে,
দেখে ভারী কষ্ট হত আমাদের।
আমরা কেউ মাষ্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল।
অমলকান্তি সে সব কিছু হতে চায়নি।
সে রোদ্দুর হতে চেয়েছিল !
ক্ষান্তবর্ষণ কাক-ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর,
জাম আর জামরূলের পাতায়
যা নাকি অল্প-একটু হাসির মতন লেগে থাকে।

আমরা কেউ মাষ্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল।
অমলকান্তি রোদ্দুর হতে পারেনি।
সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে।
মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে,
চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, উঠি তা হলে'।
আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি।
আমাদের মধ্যে যে এখন মাষ্টারি করে,
অনায়াসে সে ডাক্তার হতে পারত,
যে ডাক্তার হতে চেয়েছিল,
উকিল হলে তার এমন কিছু ক্ষতি হত না।
অথচ, সকলেরই ইচ্ছাপূরণ হল, এক অমলকান্তি ছাড়া।
অমলকান্তি রোদ্দুর হতে পারেনি।
সেই অমলকান্তি - রোদ্দুরের কথা ভাবতে-ভাবতে
ভাবতে-ভাবতে
যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল।।

২.
'নিঃসঙ্গতা'
আবুল হাসান



অতটুকু চায়নি বালিকা!
অত শোভা, অত স্বাধীনতা!
চেয়েছিল আরো কিছু কম,

আয়নার দাঁড়ে দেহ মেলে দিয়ে
বসে থাকা সবটা দুপুর, চেয়েছিল
মা বকুক, বাবা তার বেদনা দেখুক!

অতটুকু চায়নি বালিকা!
অত হৈ রৈ লোক, অত ভীড়, অত সমাগম!
চেয়েছিল আরো কিছু কম!

একটি জলের খনি
তাকে দিক তৃষ্ণা এখনি, চেয়েছিল

একটি পুরুষ তাকে বলুক রমণী!


Into my own

One of my wishes is that those dark trees,
So old and firm they scarcely show the breeze,
Were not, as 'twere, the merest mask of gloom,
But stretched away unto the edge of doom.

I should not be withheld but that some day
Into their vastness I should steal away,
Fearless of ever finding open land,
Or highway where the slow wheel pours the sand.

I do not see why I should e'er turn back,
Or those should not set forth upon my track
To overtake me, who should miss me here
And long to know if still I held them dear.

They would not find me changed from him they knew--
Only more sure of all I thought was true.
From "A Boy's Will", 1913
Robert Frost

উপেক্ষা

অনন্ত বিরহ চাই, ভালোবেসে কার্পণ্য শিখিনি৷
তোমার উপেক্ষা পেলে অনায়াসে ভুলে যেতে পারি
সমস্ত বোধের উত্স গ্রাস করা প্রেম; যদি চাও
ভুলে যাবো, তুমি শুধু কাছে এসে উপেক্ষা দেখাও৷

নির্মলেন্দু গুণ
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী; ১৯৭৪

এবারই প্রথম তুমি



ভুলে যাও তুমি পূর্বেও ছিলে
মনে করো এই বিশ্ব নিখিলে
এবারই প্রথম তুমি৷

এর আগে তুমি কোথাও ছিলে না
ছিলে না আকাশে, নদী জলে ঘাসে
ছিলে না পাথরে ঝর্ণার পাশে৷
এবারই প্রথম তুমি৷

এর আগে তুমি কিছুতে ছিলে না৷
ফুলেও ছিলে না, ফলেও ছিলে না
নাকে মুখে চোখে চুলেও ছিলে না৷
এবারই প্রথম তুমি৷

এর আগে তুমি এখানে ছিলে না
এর আগে তুমি সেখানে ছিলে না
এর আগে তুমি কোথাও ছিলে না৷
এবারই প্রথম তুমি৷

রাতের পুণ্য লগনে ছিলে না
নীল নবঘন গগনে ছিলে না৷
এবারই প্রথম তুমি৷

এর আগে তুমি তুমিও ছিলে না৷
এবারই প্রথম তুমি৷


নির্মলেন্দু গুণ
অচল পদাবলী, ১৯৮২

.....................

কবিতা নাকি মনের কথা বলে, কবিতা নাকি জীবনের কথা বলে। আজ সকালে একটা ম্যাসেজ আসলো যার শুরুটা এমন " Love is a temporary madness "

আর সাঁঝের শেষ প্রহরে আসলো আরেকটা ................


Why can't I stop
Stop thinking of you
I try to fill my day
With lots of things to do

But I continue to drift
Wondering where you are
Do you have any idea
That on my heart you've left a scar

You have priorities
Places you have to be
I'm just so very sad
There's no place for me

I fell in love with you
The keeper of my heart
It's just very hard for me
Since we've been apart

I think you're amazing
A very wonderful man
You pulled me in your web
I became your greatest fan

Just thinking of you
Makes my heart race
There's no one like you
Who brings a glow to my face

Did you ever stop to see
That each time we were together
I would melt within your eyes
A feeling I'll always treasure

When I stop to think
All that we've been through
I can't help but realize
I'm addicted to you.
--------------------




Me

Me

About this blog

Hello

This is Fahmida. You may imagine me as a five feet white ball. Completed MBA in Management . ভাললাগে গ্রাফিক্সের টুকিটাকি। শখ ছিল ফটোগ্রাফার হবো কিংবা সাংবাদিক। হইনি কিছুই। পেশায় ব্যাংকার। জন্ম উত্তর বঙ্গে। বসবাস দক্ষিণে। মাঝে মাঝে এক আধটু প্যাঁচাই। যদিও আমার লেখালেখির হাতেখড়ি আপ্র (http://forum.amaderprojukti.com/memberlist.php?mode=viewprofile&u=1094) থেকে তারপরও মাঝে মাঝে প্রথম আলো ব্লগেও মাঝেমাঝে ঢুঁ মারি। নিক আঁধার http://prothom-aloblog.com/users/base/adhar/p1 । আজকাল সচলদের অতিথি হতে ভাল লাগে। নিক অমাবস্যা। ইদানীং টিউরোটিয়াল বিডি'তে লেখার চেষ্টা করছি। গান শোনা, কবিতা পড়তে ভালবাসি। ভালবাসি ব্লাক কফি আর সিলেটের চা-পাতা । এক কথায় Im busy for nothing :)


লাইসেন্স:Licence
by-nc-nd (Creative Commons)

My Blog List