বিকেলের শেষ আলোয় চেয়ে দেখি কমলা রঙের নরম রোদ ছুঁয়েছে আকাশ। বির্সজনের অপেক্ষায় দিনের ছায়া ছড়িয়ে দিয়েছে তার মনের না বলা কথা। মিলনের রং রাঙিয়ে দিয়েছে কাকেদের ঠোঁটে, ধুসর রঙের ঠোঁটে লেগেছে তাই জাফরানী রং। সেদিন অবাক চোখে দেখেছি আমি কালো রঙয়ের ঠোঁটগুলো তার অন্ধকার কে ছুঁড়ে ফেলে জাফরানী রং ধারণ করেছে। ধূসর রঙের পাখনাগুলো হয়েছে হাল্কা রঙয়ের জাফরান শাবক। অবাক চোখকে আরো অবাক করে দেখলাম আমি ঝাউগাছের নরম ডালে দুটি পাখি উড়ে এসে পাশাপাশি বসে রইল অনেকক্ষণ, একজন আরেকজন থেকে মুখ ফিরিয়ে। নি:শ্চুপ, শব্দহীন। আড়চোখে চেয়ে থাকা। শুধু থেকে থেকে ডানা ঝাপটানোর খসখসানি। যেন এই নীরবতায় বুকের ধ্বকধ্বকানি বেড়িয়ে না পড়ে। কত কাছাকাছি, অথচ কতটা দূরে। এই স্বেচ্ছা নীরবতায় কথা নেই, বোঝানোর ব্যথা নেই, তবুও জানে পাশে আছে। ক্যামেরাটা অন করতেই উড়ে চলে গেল।তারপর প্রায় প্রতিদিনই দেখেছি আমি পাখিদুটো উড়ে এসে বসে সেই একই গাছে, পাশাপাশি বসে থাকে । কেউ কারো সাথে কথা বলে না। তারপর একসময় বিদায় জানিয়ে চলে যায়। কি অদ্ভূত........চাবিরগোছাটা’কে শূন্য ছুঁড়ে দিতে দিতে ভাবলাম এই পার্থিব জীবনে কেউই কারো নয়।প্রতিটি মানুষই স্বতন্ত্র, নিজের পৃথিবীতে সে সবসময়ই একা।
আজ আমি ফিরিয়ে এনেছি আমার ফকিরের খাতা, আমার বন্ধু কাঁচপোকা, প্রজাপতি, জোনাকি , ঘাসফড়িং।মেতেছি ভবিষ্যতের সাথে চড়ুইভাতির খেলায়। মিলেছি দুর আকাশের সাথে। করেছি কফির কাপের সাথে মিতালি, আর হৃদয়ে তুলেছি প্রণয়ের ঝড়.................
প্রথম ফকির: নাম:সৌমত্ত খান , মহিলা, দুই ছেলে এক মেয়ে, স্বামী, সন্তান, জামাই সবাই বউ পেটাতে ওস্তাদ।
ফার্স্ট ইন ফার্স্ট আউট FIFO, মনটা’ই খারাপ হয়ে গেল।
দ্বিতীয় ফকির: সোহরাব আলী সর্দার। একছেলে, বউ পেটানোর কথা মনে করতে পারেনা। এটা কি কোন ব্যাপার হলো যে মনে রাখতে হবে? বউ পেটানো জায়েজ।
তৃতীয় জন: কথা বলতে পারেনা, নাম এস.কুমার। এস এর Abbreviation টা জানা হলো না। সেই সাথে জানা হলো না বউ ছিল কি নেই, তার সাথে পেটানোর ইতিহাস।
চর্তুথ জন মহিলা, আমি নামায পড়ছিলাম বলে দ্যাখা হয়নি তার দীর্ঘশ্বাস।
আজ রোবো'র সাথে মনে মনে কথা বললাম, অনেকক্ষণ.....................................
কথোপকথন:
- তুমি আছো?
-................।
-ভাল আছো?
-যেমনটা থাকি সবসময়।
-ভালোবাসো?
-সবকিছুই অসমাপ্ত
-ভালবাসো?
-কেন শুধু শুধু স্বপ্ন দ্যাখা, শূন্যে বাসা বাধাঁ, কাঁচের ওপাশে হাত ছুঁয়ে থাকা?
-ভালোবাসো?
-ভালোবাসি কমলার ঝাড়, চা গাছের সবুজ পাতা,নদীর বয়ে চলা,আকাশের দিকে চেয়ে থাকা
-ভালবাসো?
- ভালবাসি কবিতার খাতা, এলোমেলো রাতজাগা
-ভালবাসো?
-অনর্থক এপথ চলা
-ভালবাসো?
-মন ছুটে চলে সবুজ আঁচল ছায়ায়, মেঘগুলো ছিঁড়ে ফেলে বাসা, তবে কেন মিছেমিছি স্বপ্ন আকাঁ?
-ভালো আছো?
-ভালো যে থাকতেই হয়, থাকতে হয়েছে সবসময়
-ভালবাসো?
-বলেছিতো একবার ভালবাসি আমার পৃথিবী, আমার না বলা কথা
- জেনেছো কি সূর্য জেগে থাকে রাতের আঁধারে, যায় না তারে বাঁধা?
- ভালবাসো?
-ভাঙতে চাইনা আমি বিশাল পাথর, নিয়মের বেড়াজাল। খোলসের মধ্যে ডুবে আছি, থাকবো অনন্তকাল,যতদিন পারা যায়
- পারবে কি? জেনেছি তো আমি কেন তোমার মুখের কোষগুলো জুড়ে রৌদ্ররা খেলা করে, কেন শ্রাবণ ভাসিয়ে নিয়ে যায় তোমার দু’চোখ
-বলেছি তো আমি ,ভালবাসি খোলসের ভেতর,
-ভালবাসো?
-ভালবাসি খোলসের মাঝে বেঁচে থাকা, চা গাছের নরম পাতা
-কেন সব ভুলে ভুলে থাকা, কাছে থেকে দূরে থাকা, চা গাছের নরম পাতা?
-বুঝে নিও তুমি....ভালবাসি খোলসের মাঝে বেঁচে থাকা, কাছে থেকে দূরে থাকা, তুলসী বনের না বলা কথা, চা গাছের নরম পাতা, আকাশের দিকে চেয়ে থাকা, প্রিয়জনের স্বপ্নগাঁথা।ভালবাসি পৃথিবী আমার..............
- সেখানেও তো আমি আছি।
-...........................
-চুপ করে কেন? তুমি আছো?
-মনে রেখো ভালবাসি পৃথিবী আমার.........
কথোপকথন : মেঘলা আকাশ Share Wednesday, November 12, 2008 at 8:32pm
Labels: আমার লেখালেখি
কথোপকথন : মেঘলা আকাশ Share Wednesday, November 12, 2008 at 8:32pm
বিকেলের শেষ আলোয় চেয়ে দেখি কমলা রঙের নরম রোদ ছুঁয়েছে আকাশ। বির্সজনের অপেক্ষায় দিনের ছায়া ছড়িয়ে দিয়েছে তার মনের না বলা কথা। মিলনের রং রাঙিয়ে দিয়েছে কাকেদের ঠোঁটে, ধুসর রঙের ঠোঁটে লেগেছে তাই জাফরানী রং। সেদিন অবাক চোখে দেখেছি আমি কালো রঙয়ের ঠোঁটগুলো তার অন্ধকার কে ছুঁড়ে ফেলে জাফরানী রং ধারণ করেছে। ধূসর রঙের পাখনাগুলো হয়েছে হাল্কা রঙয়ের জাফরান শাবক। অবাক চোখকে আরো অবাক করে দেখলাম আমি ঝাউগাছের নরম ডালে দুটি পাখি উড়ে এসে পাশাপাশি বসে রইল অনেকক্ষণ, একজন আরেকজন থেকে মুখ ফিরিয়ে। নি:শ্চুপ, শব্দহীন। আড়চোখে চেয়ে থাকা। শুধু থেকে থেকে ডানা ঝাপটানোর খসখসানি। যেন এই নীরবতায় বুকের ধ্বকধ্বকানি বেড়িয়ে না পড়ে। কত কাছাকাছি, অথচ কতটা দূরে। এই স্বেচ্ছা নীরবতায় কথা নেই, বোঝানোর ব্যথা নেই, তবুও জানে পাশে আছে। ক্যামেরাটা অন করতেই উড়ে চলে গেল।তারপর প্রায় প্রতিদিনই দেখেছি আমি পাখিদুটো উড়ে এসে বসে সেই একই গাছে, পাশাপাশি বসে থাকে । কেউ কারো সাথে কথা বলে না। তারপর একসময় বিদায় জানিয়ে চলে যায়। কি অদ্ভূত........চাবিরগোছাটা’কে শূন্য ছুঁড়ে দিতে দিতে ভাবলাম এই পার্থিব জীবনে কেউই কারো নয়।প্রতিটি মানুষই স্বতন্ত্র, নিজের পৃথিবীতে সে সবসময়ই একা।
আজ আমি ফিরিয়ে এনেছি আমার ফকিরের খাতা, আমার বন্ধু কাঁচপোকা, প্রজাপতি, জোনাকি , ঘাসফড়িং।মেতেছি ভবিষ্যতের সাথে চড়ুইভাতির খেলায়। মিলেছি দুর আকাশের সাথে। করেছি কফির কাপের সাথে মিতালি, আর হৃদয়ে তুলেছি প্রণয়ের ঝড়.................
প্রথম ফকির: নাম:সৌমত্ত খান , মহিলা, দুই ছেলে এক মেয়ে, স্বামী, সন্তান, জামাই সবাই বউ পেটাতে ওস্তাদ।
ফার্স্ট ইন ফার্স্ট আউট FIFO, মনটা’ই খারাপ হয়ে গেল।
দ্বিতীয় ফকির: সোহরাব আলী সর্দার। একছেলে, বউ পেটানোর কথা মনে করতে পারেনা। এটা কি কোন ব্যাপার হলো যে মনে রাখতে হবে? বউ পেটানো জায়েজ।
তৃতীয় জন: কথা বলতে পারেনা, নাম এস.কুমার। এস এর Abbreviation টা জানা হলো না। সেই সাথে জানা হলো না বউ ছিল কি নেই, তার সাথে পেটানোর ইতিহাস।
চর্তুথ জন মহিলা, আমি নামায পড়ছিলাম বলে দ্যাখা হয়নি তার দীর্ঘশ্বাস।
আজ রোবো'র সাথে মনে মনে কথা বললাম, অনেকক্ষণ.....................................
কথোপকথন:
- তুমি আছো?
-দেখো মেঘ , ঝড় আসবে।
-তুমি আছো?
-এখানে খড়দাহ, শ্রাবণের ঘনঘটা,শুনতে পাওনা ঝড়?
-তুমি আছো?
-তুমি নিয়ম ভেঙেছো।
-তোমাকে ভেবেই তো স্বপ্ন দেখি, রক্তে এত উন্মাদনা। তুমি কেমন আছো?
-যেমনটা থাকি সবসময়।
-ভালো আছো?
-পৃথিবী যেন আজ কবিতার খাতা।
-ভালো আছো?
-মেঘগুলো উড়ে চলে, বুনে যায় স্বপ্নের বীজ
-ভালোবাসো?
-সবকিছুই অসমাপ্ত
-ভালোবাসো?
-জানিনা তো
-ভালবাসো?
-কেন শুধু শুধু স্বপ্ন দ্যাখা, শূন্যে বাসা বাধাঁ, কাঁচের ওপাশে হাত ছুঁয়ে থাকা?
-ভালোবাসো?
-ভালোবাসি কমলার ঝাড়, চা গাছের সবুজ পাতা,নদীর বয়ে চলা,আকাশের দিকে চেয়ে থাকা
-ভালবাসো?
- ভালবাসি কবিতার খাতা, এলোমেলো রাতজাগা
-ভালো আছো?
-অনর্থক এপথ চলা
-ভালো আছো?
-মন ছুটে চলে সবুজ আঁচল ছায়ায়, যেখানে মেঘেরা উড়ে যায়, বাঁধে না বাসা
-ভালবাসো?
-মেঘেরা চেয়ে থাকে আকাশের দিকে
-ভালোবাসো?
- বুকে বাঁধে বাসা, অস্পর্শ হয়ে থাকে, চাইলেই যায়না ছোঁয়া, তবে কেন মিছেমিছি স্বপ্ন আকাঁ?
-ভালো আছো?
-ভালো যে থাকতেই হয়, থাকতে হয়েছে সবসময়
-ভালবাসো?
-বলেছিতো একবার ভালবাসি আমার পৃথিবী, আমার না বলা কথা
- জেনেছো কি সূর্য জেগে থাকে রাতের আঁধারে, যায় না তারে বাঁধা? ভালবাসো?
-ভাঙতে চাইনা আমি বিশাল পাথর, নিয়মের বেড়াজাল।খোলসের মধ্যে ডুবে আছি, থাকবো অনন্তকাল,যতদিন পারা যায়
-পেরেছো কি? পারবে কি? জেনেছি আমি কেন তোমার মুখের কোষগুলো জুড়ে রৌদ্ররা খেলা করে, কেন শ্রাবণ ভাসিয়ে নিয়ে যায় তোমার দু’চোখ
-বলেছি তো আমি ,ভালবাসি খোলসের ভেতর...............
-ভালবাসো?
-ভালবাসি খোলসের মাঝে বেঁচে থাকা, চা গাছের নরম পাতা
-কেন এই আবরণ? বুঝেছি আমি কেন তোমার আকাশে মেঘেরা খেলা করে, কখনো তুমি বৈশাখ, কখনো শ্রাবণ, কখনো র্বষা, কখনো ফাগুন, তবে কেন এই লুকোচুরি, দুরে থেকে কাছে থাকা, কাছে থেকে দূরে যাওয়া,কখনো আপন কখনো সব ভুলে ভুলে থাকা
-বুঝে নিও তুমি....ভালবাসি খোলসের মাঝে বেঁচে থাকা, কাছে থেকে দূরে থাকা, তুলসী বনের না বলা কথা, চা গাছের নরম পাতা, আকাশের দিকে চেয়ে থাকা, প্রিয়জনের স্বপ্নগাঁথা।ভালবাসি পৃথিবী আমার..............
- সেখানেও তো আমি আছি,পেরেছো কি করতে অস্বীকার?
-...........................
-চুপ করে কেন? তুমি আছো?
-মনে রেখো ভালবাসি পৃথিবী আমার................................
মাছের মাথা
অনেকদিন পর বড় দুলাভাই বেড়াতে আসলেন, হাতে প্যাকেট প্যাকেট রসগোল্লা। আমি অবশ্য প্যাকেটের ভেতর না দেখেই বুঝতে পারি ভেতরে কি আছে। কারণ দুলাভাই যতবারই আসেন, ততবারই রসগোল্লা ছাড়া আর কোন মিষ্টি আনেননা। আমি অনেক ভেবে দেখলাম, দুলাভাই সবথেকে রসগোল্লা পছন্দ করেন, আর যাতে শ্বশুর বাড়ি পারপাজে ব্যয়িত অর্থ পুরোটাই উসুল করা যায় তার জন্য যেকোন উপায় অবলম্বন করতে তিনি এতটুকুও কার্পণ্য করেন না। অবশ্য মিষ্টি+ যাতায়াত ভাড়া বাবদ যা খরচ হয় তার তিনচারগুণ বেশি ভেসে যায় আমার বাবার পকেট থেকে।সাথে শাশুড়ি নামের ফ্রী বার্বুচীর ভালবাসা মেশানো রান্না, শ্যালক-শ্যালিকা নামের পরিচারক-পরিচারিকা আর শ্বশুর নামের ম্যানেজার তো আছেই। যাইহোক, দুলাভাইয়ের চেহারার দিকে তাকিয়ে মনে হলো কে যেন তার শরীর থেকে সমস্ত রসটাই লেবুর মত নিংড়ে বের করে নিয়েছে। হাসতে হাসতে বললাম, দুলাভাই, সব রস কি মিষ্টির হাঁড়িতে করে নিয়ে এসেছেন? অমনি এক তাড়া, যা ভাগ। আপাতত: ভাগলাম রান্না ঘরের দিকে। শাশুড়ি আম্মা মনযোগ সহকারে রুই মাছের মুড়িঘন্ট করছেন। খুনতির হাতা ধীরে ধীরে দোলাচ্ছেন যেন মাছের মাথা আহত না হয়। জামাই খাবে। টিভিতে তখন একটা নাটক দেখছিলাম । দুলাভাই সহ পরিবারের প্রায় সব সদস্যই ছিল। মাঝে আম্মাজানও আসলেন। হঠাৎ নাটকের একটা দৃশ্যে সবার মনযোগ চলে গেল। সকাল বেলা বাড়ির গৃহকর্তা খুব শখ করে একটা বড় রুই মাছ আনলেন। মধ্যবিত্তের সংসার। তারউপর এমন খামখেয়ালীর জন্য গিন্নীর ধমক, বৌমার ঠোঁট বাঁকানো সবই কপালে জুটল। তাতে কি । মাছের মাথা খাবার সময় এই সব ছোট ছোট দু:খ কষ্ট থাকবে না।গিন্নীকে বললেন, মাথাটা আলাদা করে রাধঁবে। অনেকদিন মাছের মাথা খাইনা। যাই হোক, মাথা রান্না হচ্ছে। ইতিমধ্যে কোথায় থেকে জামাই বাবাজীর আগমন। খাবার সময় গিন্নী ভেবে পাচ্ছেন না মাথাটা কার পাতে দেবেন। মেয়ে ভাবছে জামাইয়ের পাতে দিলে সম্মানটা বাড়ে। বৌমা ভাবছে আমার স্বামীর টাকায় সংসার চলে, সুতরাং মাথাটা আমার সাহেবের প্রাপ্য। ওদিকে শ্বশুর বেচারার হার্টবিট কমতে শুরু করেছে। অবশেষে সবাইকে বোল্ড আউট করে জামাই বললো, আম্মা , মাথাটা আমাকেই দেন। আমার আবার রুই মাছের মাথা খুবই পছন্দ।অগত্যা আচঁলে মুখ লুকিয়ে গিন্নী মাথাটা জামাইয়ের পাতেই তুলে দিলেন। নাটক শেষ। এবার আমাদেরও খাবার পালা। কিন্তু মাথাটা কে খাবে এই নিলে বাধঁলো মহা সমস্যা। কারণ সবার মাথায়ই তখন নাটকের কাহিনী ঘুরছে। আব্বা বললেন, সবুজ কে দাও ( আমার দুলাভাইয়ের নাম)। দুলাভাই তো কিছুতেই নেবেন না। আম্মা একবার মাছের মাথা সহ চামচ দুলাভাইয়ের পাতের দিকে নিচ্ছেন আবার আব্বার দিকে নিচ্ছেন। আমরা বাকি সদস্যরা গম্ভীর মুখে অধীর আগ্রহে অপেক্ষা করছি ফলাফল দেখার জন্য। অবশেষে নাটকেরই জয় হলো। মাছের মাথাটা দুলাভাইয়ের পাতেই পড়লো। জামাই বইলে কতা...........................
জীবনের অনেক ঘটনা গল্পকেও হার মানায় । তেমনি মনে রাখার মত একটি হাস্যকর স্মৃতি ।
লিংক : http://prothom-aloblog.com/users/base/adhar/7
http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=21&t=3042
Labels: My writings
নদী
নদীতে আমি কেবল লাশের গন্ধ পাই
অজস্র ধূলিকণায় জেগে থাকা
দেহের একেকটি অংশ
কিছু অস্পষ্ট স্মৃতি
দুই একটা ব্যর্থ জীবন, এইতো।
অতীতের কোন এক তীরে নেমেছিল
সময়ের তরী
আজও সেই পথ ধরে ভেসে আসা স্রোতে
যেন দেখতে পাই
ছিন্নভিন্ন হাজারো দেহ,
গৃহত্যাগী কোন বধূর ছেঁড়া আচঁল,
বৃদ্ধ বাবার ভেঙ্গে যাওয়া চশমা,
অথবা কাঁজল গাঁয়ের কোন এক দামাল ছেলে
শিশুর সরলতা যা চোখে মুখে,
আর পথ চলা সেই সব হাজারো মানুষ
যাদের দেহের গন্ধ আজো এই নদীতে
মিশে আছে,
সারা নদীতে আমি শুধু তাদের'কেই দেখি
সময়কে পিছে ফেলে যারা আজ হয়ে গেছে দূর।
নদী (১৮/২/৯৯)
Labels: আমার কবিতা
এলোমেলো
মাটিতো মা , মেয়ে নয় কেন?
মেয়েরাই তো মা হয়,
জন্ম দেয়, বড় করে.....
জননী জন্মভূমি, পৃথিবী নয় কেন?
পৃথিবীর বুকেই তো বেড়ে ওঠে
জন্মভূমি, জননীর মত...
আমি নারী, মানুষ নই কেন?
আমারো তো হাত আছে, চোখ আছে
আছে ভালবাসার অধিকার,
তবে আমি নির্যাতিত কেন?
আমি শিশু, বাবা নই কেন?
আমিই তো একদিন জন্ম দেবো
নতুন পৃথিবীর, তবে কেন এত বঞ্চনা?
চারিদিকে এত কেন,
সব জানি, তবু যেন
কিছুই জানি না
বিবেকের জানালা বন্ধ করে
নিশ্চিন্তে কাটিয়ে দেই
প্রতিটি প্রহর।"
Labels: আমার কবিতা
পোকা
পোকারা পাতা খায়
আমরাও পাতা খাই,
তবে কি আমরা পোকা?
কেঁচো মাটি খুঁড়ে চলে
আমরা খুঁড়ে চলি সততার আবরণ,
ঘুষের পাত্রে হাত ধুয়ে
সততাকে খুঁড়ে চলি অনবরত,
পৃথিবী অনুর্বরা হয়,
আমরা ফুলে ফেঁপে দ্বিগুণ হয়ে উঠি।
কীটনাশক খেয়ে খেয়ে
পোকারা আরো শক্তিশালী হয়,
আর আমরা ধীরে ধীরে পরিণত হই
পোকাতে.........
Labels: আমার কবিতা
দু:খবিলাস
শরতের মেঘ খেলা করে আমার দু'চোখে
গলে যায়, ঝরে যায়, পড়ে যায়...
ভেসে যায়, আসে যায়, নিভে যায়,
দু:খ বিলাসী আমি...........................।।
আজ আমার চোখ ভেসে যায়, বুক ভেসে যায়, মুখ ভেসে যায়,
আজ আমার মন ভেসে যায়, গান ভেসে যায়, প্রাণ ভেসে যায়,
আজ আমার হৃদয় হাওয়ায় পাল তুলে যায় ঘাটের মাঝি,
আজ আমি রিক্ত হাতে , শূন্য ঘাটে শুধুই চেয়ে থাকি,
আজ আমি নি:স্ব বুকে , স্বপ্ন চোখে ভোরের পাতা আঁকি,
আজ আমার মনের কোণের গহীন বনে শুধুই মাতামাতি,
আজ আমি হাওয়ার দোলা, খেলার মেলা,অভিনয়ের গান,
তাই কি বুঝি ছিনিয়ে নিলে আমার শূণ্য প্রাণ?"
Labels: আমার কবিতা