Small journey

ছোট ছোট ঢেউ জুড়েই সুনামীর সৃষ্টি হয়

My thinking

নদী (১৮/২/৯৯)

নদীতে আমি কেবল লাশের গন্ধ পাই
অজস্র ধূলিকণায় জেগে থাকা
দেহের একেকটি অংশ
কিছু অস্পষ্ট স্মৃতি
দুই একটা ব্যর্থ জীবন, এইতো।
অতীতের কোন এক তীরে নেমেছিল
সময়ের তরী
আজও সেই পথ ধরে ভেসে আসা স্রোতে
যেন দেখতে পাই
ছিন্নভিন্ন হাজারো দেহ,
গৃহত্যাগী কোন বধূর ছেঁড়া আচঁল,
বৃদ্ধ বাবার ভেঙ্গে যাওয়া চশমা,
অথবা কাঁজল গাঁয়ের কোন এক দামাল ছেলে
শিশুর সরলতা যা চোখে মুখে,
আর পথ চলা সেই সব হাজারো মানুষ
যাদের দেহের গন্ধ আজো এই নদীতে
মিশে আছে,
সারা নদীতে আমি শুধু তাদের'কেই দেখি
সময়কে পিছে ফেলে যারা আজ হয়ে গেছে দূর।।"

আমার প্রিয় কবিতা

একবার বলেছি তোমাকে
আহসান হাবীব


একবার বলেছি তোমাকে আমি ভালবাসি
একবার বলেছি তোমাকে আমি, তোমাকেই ভালবাসি।
বলো
এখন সে কথা আমি ফেরাবো কেমনে!
আমি একবার বলেছি তোমাকে...
এখন তোমাকে আমি ঘৃণা করি।
এখন তোমার
দৃষ্টির কবলে এলে ক্ষতস্থান জ্বলে জ্বলে ওঠে।
তোমার সান্নিধ্যে এলে তুমি উষ্ণ নাভিমূল থেকে
বাতাসে ছড়াও তীব্র সাপিণীর তরল নিশ্বাস। আমি
যতবার ছুটতে চাই, তোমার দৃষ্টির বাইরে যেতে চাই, তুমি
দু'চোখে কী ইন্দ্রজাল মেলে রাখো! আমি ছুটতেও পারিনা
আমি ফেরাতে পারিনা কথা
আমি একবার বলেছি তোমাকে.........
সম্রাজ্ঞীর বেশে আছো। নতজানু আমি
দাসানুদাসের ভঙ্গী করপুটে, দেখি
তোমার মুখের রেখা অবিচল, স্থির জঙ্খা তোলে না টন্কার
তুমি পবিত্রতা পবিত্রতা বলে
অস্পষ্ট চীৎকার করো, তুমি
কেবলি মালিন্য দেখো, অশ্লীলতা ক্রমান্বয়ে ঘৃণা
ক্রোধ বাড়ে, উত্তেজনা বাড়ে
নামে উষ্ণ জলস্রোত। তুমি
এই ভাবে প্রবল ঘৃণায়
আমাকে ভাসিয়ে দিয়ে অহন্কার রাখতে চাও অটুট। তবু
পৃথিবীতে আছে কিছু মানুষের অবস্থান, তারা
অপমানে ধন্য হয়
উপেক্ষায় ঋজু;
তারা স্বভাব-কাঙাল ; যদি
একবার বলে তবে ফেরাতে পারে না। আমি
ফেরাতে পারি না। আমি
একবার বলেছি, তোমাকে আমি ভালোবাসি।

ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা !
ভালোবাসা ; সে কেমন, কোন স্বর্গীয় প্রতাপ
যার মৃত্ব্য নেই
জন্মান্তর নেই?

আমার প্রিয় কবিতা

প্রিয়তমাসু
আহসান হাবীব

Collected 23/10/96 2.40 pm


তোমার দু'হাতে ফুল তুলে দেবো এই সাধ ছিল
হাতে নিয়ে হাত আংটি পরাবো এই সাধ ছিল
তুমি শুধু বলো, ফুল নয়, চাই ভাত দাও ভাত।
আংটিও নয় ভাতে ভরে দাও আমার দু'হাত।

সাগরের তীরে বসবো দু'জন এই ছিল সাধ
মনে ছিল সাধ তোমাকে দেখাবো আকাশের চাঁদ
তুমি শুধু বলো , সাগর চাইনা,
আকাশের চাঁদ কি হবে আমার
একটি পাতার ঘর তুলে দাও রাতে ঘুমোবার।
মনে ছিল সাধ গজোমতি হার
পরিয়ে তোমায় ঘরে নিয়ে যাবো
তুমি বলো , দাও ছেঁড়া কাঁথা ছুঁড়ে লজ্জা বাঁচাবো।
মনে সাধ ছিল ময়ূরপঙ্খী নায়ে তুলে নিয়ে
সাগরে ভাসবো, তুমি দুটি হাত সামনে এগিয়ে
বললে, আমার খেয়া পারাবার কড়ি হাতে নাই
সারাদিন এই পারাপার আছে কিছু কড়ি চাই।

তোমাকে আমার রাণী করে নেবো এই সাধ ছিল
তোমাকে আমার ঘরণী বানাবো এই সাধ ছিল
মনে সাধ ছিল সঙ্গীনী হবে সখের মেলায়
তুমি মেতে গেলে কালো অঞ্চলে ভাত
কুড়োবার মনণ খেলায়।।

আমার লেখালেখি

রোবোকপের ডায়রী ; রাতের পৃথিবী
Share
Friday, October 24, 2008 at 3:45pm | Edit Note | Delete
অন্ধকার কে সাথী করে ঘুমুতে গেলাম, ঘড়ির কাঁটা দুটো ছাড়িয়ে আর একটু বেশি। মনের ঘড়ির সময় আরো অনেক, অনেক টা ফেলে আসা পুরনো দিনের মত। আবছা অন্ধকারে আমার সাথে লুকোচুরি খেলে আমারই প্রিয় প্রিয় মুখ। আমি আবার আমার হারানো শৈশবে ফিরে যাই। চা গাছের পাতা ছুঁয়ে যায় সকালের নরম রোদ। কমলা রঙয়ের রোদ এসে ঘুম ভেঙ্গে দেয় তুলসী গাছের কচি কচি পাতা গুলোর।মমতাময়ী মায়ের কোমল হাত ছুঁয়ে যায় আমার কপাল ।মায়ের আচঁল, রান্নাঘরের টুংটাং শব্দ, খাবার ঘরে মায়ের নি:শব্দ প্রতীক্ষার দীর্ঘশ্বাস। পূজার ঘরে ধুপের মিষ্টি গন্ধ। দরজায় কড়া নাড়ার শব্দ।মাগো, কোথায় তুমি?

আচমকা জেগে উঠি।শরতের আকাশে এক টুকরো মেঘ ঝাপসা করে দেয় চশমার নিরেট বুক........হয়তো ফিরে আসবো কোন দিন, কাল অথবা পরশু,হয়তো বা কথনো নয়, হয়তোবা দূরের আকাশ হয়ে রয়ে যাবো তোমাদের কাছে। কোন এক অজানা রাতে প্রিয় কোন তারা হয়ে উঁকি দিয়ে যাবো তোমাদের মনের জানালায়। আবেগী তোমরা আমাকে স্বার্থপর ভেবে গালমন্দ করবে। তারপরও তোমাদের তৃষিত হৃদযটা আবারো স্বপ্ন দেখবে আমার প্রর্ত্যাবর্তনের।নিরুপায় এই আমি ভাগ্যকে মেনে নেব , যেমনটা নিয়েছি সবসময়। স্বাতী তারার কোঁল ঘেঁষে আর এক তারা হয়ে দুর থেকে ভালবেসে যাবো তোমাদের।ভালবাসা'কে যে আমার বড্ড ভয়..........চশমার কাচঁগুলো ঝাপসা থেকে আরো ঝাপসা হয়ে ওঠে, আর আমি অন্ধকারকে আরো নিবিড় করে জড়িয়ে ধরে আরেকটা সকালের অপেক্ষায় থাকি।

আমার ভাবনা

অন্ধকারের গান ; তুমি
......................................


শেওলা পাতার বিশাল চাদরে এলোমেলো এই আমি খন্ডিত স্বত্তাগুলোকে জুঁড়ে আবারো বাঁচার স্বপ্ন দেখি। স্বপ্নেরা লুকোচুরি খেলে ,হাতছানি দেয়, উঁকি দিয়ে যায় মনের জানালায়, আধো আলো আধো ছায়ায় চেনা-অচেনার আবরণে ঢাকা অস্পশ্ট মুখাবয়ব ঝাপটে ধরে আমার হৃদয়টাকে, ভালবাসা না পাবার কষ্টে আহত আমি চেয়ে চেয়ে দেখি স্বপ্নলুন্ঠনের সীমানা। আমার হৃদয় ভূলুন্ঠিত হয়, রক্তাক্ত হয, গড়াগড়ি খায়, হৃদপিন্ড ছিঁড়ে চুইয়ে চুইয়ে অগোছালো হয়ে ঝরে পড়ে ভালবাসা না পাবার দীর্ঘশ্বাস, নির্বাক আমি মনের জানালায় টোঁকা দেই আর স্মৃতির প্লাটফর্মে হাঁটতে হাঁটতে ছড়িয়ে দেই শেওলাপাতার বিশাল চাদর দূর আকাশের গায়.............................

বন্ধু তুমি ভুল করো না
ভুলের সাগর কালো,
ছিনিয়ে নেবে সুখের স্মৃতি
মনের সকল আলো।

বন্ধু তুমি সুর ছিঁড়ো না
সুরের ব্যথায় গেঁথে,
ভাসিয়ে নিয়ে যাবে তোমায়
ভুলের পথের দেশে।

বন্ধু তুমি মুখ খুলো না
মনের তেতো ব্যথা,
এলোমেলো করবে তোমার
না বলা সব কথা।

বন্ধু তুমি আজকে এসো
নতুন পথের বাঁকে,
দূর করো সব দ্বিধার মেলা
আজকে ভালবেসে।
ভালবাসার রঙিন ছোঁয়ায়
জড়িয়ে দুটো হাত,
আজকে আবার শুরু করি
জীবন ধারাপাত।

বন্ধু এইতো আমি
আবার কোথায় চলো?
ভালবাসার মধুর কথায়
সকল ব্যথা ভোল।।

রোবোকপের ডায়রী

কান্নাগুলো আছড়ে পড়ে খোলসের দেয়ালে দেয়ালে।ডানা ভাঙ্গা আহত পাখির মত ছটছট করতে থাকি।মাঝে মাঝে মনে হয় যদি উড়ে যেতে পারতাম। নির্বাক চোখে একটা দুইটা তিনটা কাঁচের দেয়াল ভেদ করে অনুভূতিগুলো বেরিয়ে আসতে চায়।সময়ের ফাঁকে ফাঁকে, আঁধারে লুকিয়ে ছুঁয়ে থাকার আপ্রাণ চেষ্টা করি।শাসনের বেড়াজাল, শোসনের তিক্ততা মনটা’কে বিষিয়ে তোলে। কিছু করতে না পারার ক্ষমতা বৃথা আস্ফালন করে। রাতের আঁধারে মনের চোখ দিয়ে আকাশের এধার ওধার ঘুরে বেড়াই। ছোঁয়া হয়না কিছুই। ঘুম ঘুম চোখে চেয়ে চেয়ে কালক্ষেপণ করি আকাশের ঠিকানাগুলোই । কত কাছে সব কিছু, পরিচিত মানুষগুলো, আরে এইতো, সবাইকেই তো দেখতে পাচ্ছি। একমুঠো হাসি খেলা করে আমার অধরে। চশমার ফাঁক দিয়ে উপচে পড়ে রাশি রাশি খুশি ।পরিচিত নামগুলো, পরিচিত মুখগুলো,পরিচিত কন্ঠগুলো ভেসে আসে অদৃশ্যের বার্তা হয়ে। মাঝে মাঝে ভুলে যাই কতটা দূরে আছি। হাত বাড়াতে চাই।আশে পাশের মানুষগুলো সুযোগ খোঁজে আমার সরলতাকে সফলতায় পর্যবসিত করতে।মানুষ থেকে আমি হয়ে যাই সফলতার হাতিয়ার। আমাকে ভেঙ্গে আমাকে আড়াল করে আমারই সহযোগীতাকে কাজে লাগায় আমার বিরুদ্ধে। আমি সব বুঝে কিছুই না বোঝার ভান করি।অদৃশ্য দেয়াল তুলে মিশতে থাকি, যেন কিছুই হয়নি। মাঝে মাঝে ভাবি সব ভেঙ্গে চুরে একাকার করে দেই। আবারো খোলসের মাঝে প্রাচীর গড়ে তুলি। যে জায়গাগুলো ক্ষয়ে গেছে তাকে পূরণের আপ্রাণ চেষ্টায় হৃদয়ের সবটুকু মনযোগ ঢেলে দেই। মিথ্যে স্টাটাস লিখে রেখে ব্যস্ত হবার ভান করি। কখনো কখনো কাঁচের ওপাশে অদৃশ্য হয়ে থাকি। মানুষকে ঠকাই, সাথে সাথে নিজেকেও।

প্রিয় গান

প্রিয় গান: মৌসুমী ভৌমিক
---------------------------


আমি শুনেছি সেদিন তুমি, সাগরের ঢেউয়ে চেপে
নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো
আমি শুনেছি সেদিন তুমি, নোনা বালি তীর ধরে
বহূদূর বহূদূর হেঁটে এসেছ

আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে
কখনো রাখিনি চোখ, ডানা মেলা গাঙচিলে
আবার যেদিন তুমি সমুদ্রস্নানে যাবে
আমাকেও সাথে নিও, নেবে তো আমায় বলো,
নেবে তো আমায়?

আমি শুনেছি সেদিন নাকি, তুমি তুমি তুমি মিলে
তোমরা সদলবলে সভা করেছিলে
আর সেদিন তোমরা নাকি,
অনেক জটিল ধাঁধা, না বলা অনেক কথা
কথা তুলেছিলে, কেনো
শুধু ছুটে ছুটে চলা, একই একই কথা বলা
নিজের জন্য বাঁচা, নিজেকে নিয়ে?
যদি ভালোবাসা না'ই থাকে, শুধু একা একা লাগে
কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে? বলো, কোথায় গিয়ে...

আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো
এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে
মানুষের বাঁচা মরা, এখনো ভাবিয়ে তোলে
তোমাদের ভালোবাসা এখনো গোলাপ'এ ফোটে
আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ
তোমাদের কাছে এসে দু'হাত পেতেছি
আমি দু'চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু
রাতঘুমে আমি কোন স্বপ্ন দেখিনা, তাই
স্বপ্ন দেখবো বলে... আমি দু'চোখ পেতেছি
তাই তোমাদের কাছে এসে আমি দু'হাত পেতেছি...
তাই স্বপ্ন দেখবো বলে... আমি দু'চোখ পেতেছি

Me

Me

About this blog

Hello

This is Fahmida. You may imagine me as a five feet white ball. Completed MBA in Management . ভাললাগে গ্রাফিক্সের টুকিটাকি। শখ ছিল ফটোগ্রাফার হবো কিংবা সাংবাদিক। হইনি কিছুই। পেশায় ব্যাংকার। জন্ম উত্তর বঙ্গে। বসবাস দক্ষিণে। মাঝে মাঝে এক আধটু প্যাঁচাই। যদিও আমার লেখালেখির হাতেখড়ি আপ্র (http://forum.amaderprojukti.com/memberlist.php?mode=viewprofile&u=1094) থেকে তারপরও মাঝে মাঝে প্রথম আলো ব্লগেও মাঝেমাঝে ঢুঁ মারি। নিক আঁধার http://prothom-aloblog.com/users/base/adhar/p1 । আজকাল সচলদের অতিথি হতে ভাল লাগে। নিক অমাবস্যা। ইদানীং টিউরোটিয়াল বিডি'তে লেখার চেষ্টা করছি। গান শোনা, কবিতা পড়তে ভালবাসি। ভালবাসি ব্লাক কফি আর সিলেটের চা-পাতা । এক কথায় Im busy for nothing :)


লাইসেন্স:Licence
by-nc-nd (Creative Commons)

My Blog List