Small journey

ছোট ছোট ঢেউ জুড়েই সুনামীর সৃষ্টি হয়

Showing posts with label Photoshop Tutorial ফটোশপ টিউটোরিয়াল. Show all posts
Showing posts with label Photoshop Tutorial ফটোশপ টিউটোরিয়াল. Show all posts

ফটোশপ টিউটোরিয়াল : ওয়াটার রিফ্লেকশন

সজল'কে প্রথম দেখি বিজ্ঞানমেলায়। স্টলের এককোণায় বসা, হৃদয়ের সবটুকু মনযোগ ঢেলে দিয়েছে স্ক্রীনের উপর। আমার উপর চোখ পড়তেই আলতো করে মুখ সরিয়ে নিল। দ্বিতীয় দিন ক্যাফেটেরিয়ায়। উদাস উদাস চোখদুটো কফির কালো মগে নিবদ্ধ। কোন দিকে কোন খেয়াল নেই। তারপর থেকে যখনই সজলকে দেখেছি সবসময়ই একা। যেন চারপাশের সবকিছু থেকে পালাতে চায়। মনটা যেন কেমন করে উঠলো। একদিন নিজে থেকেই পরিচিত হলাম। কদিন থেকে সজলের দেখা নেই।সে নাকি খুব ব্যস্ত। আমি ভেবে পাইনা এত কি ব্যস্ততা সজলের। নাকি আমাকে এড়াতে চায়। একদিন ওর একরুমমেটের কাছে জানতে চাই সজলের কথা । শুনে ওর রুমমেটতো হেসেই কুটিকুটি। ও সজল :C , বলেই গড়াগড়ি। তারপর একসময় হাসি থামিয়ে বলে, চশমিস্ট কিছুই করেনা । ঘন্টার পর ঘন্টা পিসির সামনে বসে থাকে। ছবি দ্যাখে , সিনেমনা না কিন্তু (সিনেমা) :ttt: । মানে ? আমি অবাক হয়ে জানতে চাই । কিন্তু সে আর কিছুই বলতে নারাজ। একমগ কফির বিনিময়ে এর বেশি নাকি কিছু বলা যাবে না। টপ সিক্রেট। বেশি আগ্রহ হলে আমি যেন গিয়ে দেখে আসি। কি আর করা গেলাম সজলদের মেসে। রুমে ঢোকার আগে কি মনে করে দরজার ফাঁক দিয়ে চেয়ে দেখি সজল মুখ ভার করে পিসির সামনে বসে আছে। সামনে গাঁদাখানেক মেয়ের ছবি। আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। ছি: সজল এমন, নিজেকে ধিক্কার দেই। কেন যে এসেছিলাম। পরক্ষণেই সামলে নেই নিজেকে। যাইহোক এসে যখন পড়েছি তখন দেখি না পানি কতদূর গড়ায়। অনিচ্ছাসত্বেও সজলের নাম ধরে ডাকি। দু'তিনবার ডাকার পরও সজলের সাড়া মেলেনা। আমার বেশ খারাপ লাগে। কেমন অনাকাঙ্খিত মনে হয় নিজেকে । চোখ দুটো ঝাপসা হয়ে আসে। আস্তে সরে পড়ার চেষ্টা করি। ফিরে আসবো, মনে হলো কে যেন পেছন থেকে আমার ব্যাগটা টেনে ধরেছে। ফিরে যাচ্ছো যে ? বুঝেছি, এসো আমার সাথে ।কাজের সময় চশমিস্ট কানে কিছুই শোনেনা " বলে একরকম জোর করেই আমাকে রুমের ভেতর নিয়ে যায়। আমি অবাক হয়ে দেখি সজলের পিসির স্ক্রীন জুড়ে যে ছবিগুলো আছে তাতে আমারও ছবি আছে। কি করছো তুমি আমার ছবি দিয়ে ? :e :m( আমি চিৎকার করে উঠি । আমার চোখের দিকে না তাকিয়ে অপরাধীর মত সজল বলে ওঠে , তুমি সেদিন বলছিলে তুমি পানিতে নামতে ভয় পাও । তাই ভাবলাম তোমার ছবিটা একটু রিটাচ ............ :sssss:



আজকের টিউটোরিয়াল :

এখন আমরা শিখবো কিভাবে ফটোশপে ওয়াটার রিফ্লেকশন দিতে হয় ।


প্রথমে একটি ইমেজ নিন। এবার ইমেজটির একটি কপি করুন। এজন্য আপনি Layer- Duplicate layer কমান্ডটি ব্যবহার করতে পারেন অথবা Ctrl + J চাপুন।

ছবি

এবার ক্যানভাসে আরো স্পেস বাড়ানোর জন্য Image- Canvas size এ ক্লিক করুন। এবং নিচের কমান্ডটি দিন। এতে আপনার ইমেজের সমপরিমাণ স্পেস যোগ হবে।

ছবি

এবার কপি করা লেয়ারটিকে Vertically flip করতে হবে। এজন্য লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কমান্ড দিন Edit- Transform - Flip Vertical ।
ছবি

এবার Move (M) টুল সিলেক্ট করে ইমেজটি নিচের দিকে ড্রাগ করে নামিয়ে আনুন। আপনি যদি Shift চেপে ড্রাগ করেন তাহলে স্ট্রেট হবে।

ছবি

নতুন আরেকটি লেয়ার নিন। Fill color (G) সিলেক্ট করে #ffffff কালার দ্বারা ফিল করুন। অর্থ্যাৎ লেয়ারটিকে সাদা রং করুন।
ছবি

এবার Filter-Sketch-Halftone Pattern কমান্ড দিন এবং নিচের সেটিংস ফলো করুন।

ইমেজটি দেখতে এমন হবে।
ছবি

এবার Filter-Blur-Gaussian Blur রেডিয়াস ৪.০ সেট করুন। মনে রাখবেন আপনার ইমেজের রেজুল্যুশন যত বেশি হবে রেডিয়াস তত বাড়াতে হবে।
ছবি
নতুন আরেকটি ডকুমেন্ট তৈরী করুন এবং এই লাইন লেয়ারটিকে সেভ করুন। এবার আগের ডকুমেন্ট থেকে লাইন লেয়ার ডিলিট করে দিন।

এবার Layer 1 এবং Background layer কে কপি করে মার্জ করুন। শর্ট কার্ট কমান্ড হলো Shift+Ctrl+Alt+E । অথবা প্রথমে Ctrl+J চেপে কপি করে নেবেন। তারপর Ctrl+E চেপে মার্জ করে নেবেন । মার্জ করার জন্য অবশ্যই সবসময় উপরের লেয়ারটি সিলেক্ট করতে হবে।

ছবি


এবার লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় নিচের সেটিংস দিন Filter-Distort-Displace কমান্ড দিন।

ছবি

ছবি

Layer 1 কে hide করুন।
ছবি
এবার Layer 2 কে Mask যোগ করুন ।
ছবি

ছবি

এবার Filter-blur-Gaussian Blur কমান্ড দিন। Layer-New adjustment layer এ ক্লিক করুন এবং Hue/Saturation এ নিচের সেটিংস দিন।

ছবি

ছবি

এবার Hue/Saturation layer এর অপাসিটি কমিয়ে দিন। এখন ইমেজটি দেখতে এমন হবে
ছবি

আপনি চাইলে এতে Motion blur এ্যাড করতে পারেন। নিচের সেটিংসগুলো দিন
ছবি


ব্যাস হয়ে গেল ।
ছবি


আজকের টিপস :

দ্রুত সিলেকশনের জন্য : Deselect = Ctrl + D
Reselect = Ctrl +Shift + D
Inverse = Ctrl + I
দুটো লাইনের মধ্যে সংযোগের জন্য Shift+ Alt+ Drag
সিলেকশন থেকে বাদ দেয়ার জন্য Shift+ Drag

আমাদের প্রযুক্তিতে প্রকাশিত। লিংকটা এখানে http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=57&t=3732&st=0&sk=t&sd=a

ফটোশপ টিউটোরিয়াল : ৩ ট্রান্সপারেন্ট গিফ ইমেজ

ফটোশপ টিউটোরিয়াল : ৩ ট্রান্সপারেন্ট গিফ ইমেজ

পোস্টলিখেছেন ফাহমিদা ইয়াসমিন মঙ্গলবার, জুন ১৬, ২০০৯ ১:০৪ অপরাহ্ন

http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=57&t=3739&p=30193#p30193
মাঝ রাতে উঠে দেখি রানা বিছানায় নেই।ঘুম ঘুম চোখে এদিক-সেদিক তাকালাম। মনে হলো পিসির সামনে কে যেন বসে । বুঝতে বাকি রইলো না মানুষটা কে । বললাম, " আর যাই করো সকালে বাজার করতে ভুলে যেওনা যেন। শুক্রবারের দিনগুলোতে এমনিতেই ঘুম থেকে উঠতে বেলা হয়ে যায়। তার উপর আর বাজারে যেতে ইচ্ছে করেনা। চোখ মেলে দেখি নয়টার কাঁটা ঘড়িটাকে ছুঁয়েছে। তাড়াতাড়ি উঠে বসি। রান্নাঘরে ঢুকে দেখি ফ্রীজ খালি।স্বভাবত:ই মেজাজ খারাপ। মেহমান আসার কথা। এদিকে রানার কোন সাড়াশব্দ নেই। একশ কি:মি: বেগে ঝড়ের মত ছুটে গেলাম। রানা তখনো বসে। সাড়ারাত জেগে কি করেছো শুনি? বাজারে যাওনি কেন? আমি চিৎকার করে উঠি। রানা আমার প্রশ্নের ধারে-কাছ দিয়েও গেলনা। উল্টো আমাকে প্রশ্ন করলো, দ্যাখো মেঘলা আমি সেই রাত থেকে এত চেষ্টা করছি ছবির ব্যাকগ্রাউন্ডটাকে মুছে দিতে কিন্তু সেভ করার পর সাদা একটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। বলতো কি করি ? একে তো শুক্রবারের দিন, তার উপর বাজার করতে ভুলে গেছে। মেজাজ সপ্তাকাশে। কিন্তু গ্রাফিক্সের কথা শুনে মনটা নরম হয়ে গেল। রান্না-বাজার সব ভুলে আমিও রানার সাথে বসে গেলাম পিসির সামনে। এবং অত:পর যা করলাম তুলে দিচ্ছি আপনাদের জন্য । আজ আমরা শিখবো কি করে ট্রান্সপারেন্ট ইমেজ তৈরী করতে হয়। আমরা প্রায়শ:ই দেখি শুধু ছবি দেখা যায় , ব্যাকগ্রাউন্ড দেখা যায় না। এজন্য যা করতে হবে -

প্রথমে একটি ইমেজ নিন।
ছবি

এবার লেসো টুল দিয়ে ইমেজটিকে সিলেক্ট করুন। আপনি চাইলে পেন টুলও ব্যবহার করতে পারেন। Feather - 1 pixel ।

এবার CTRL + SHIFT + I চেপে ডিলিট অথবা ব্যাকস্পেস key চাপুন। এতে করে আপনার সিলেক্ট করা ইমেজের বাকি অংশ মুছে যাবে।
ছবি

এবার CTRL + SHIFT + I চেপে ডিলিট অথবা ব্যাকস্পেস key চাপুন। এতে করে আপনার সিলেক্ট করা ইমেজের বাকি অংশ মুছে যাবে। আমি এখানে ভেতরের অংশটুকু মোছার জন্য Magic wand ( W) ব্যবহার করেছি। এটি দিয়ে সিমিলার কালার খুব দ্রুত সিলেক্ট করা যায়।


নতুন আরেকটি ডকুমেন্ট ওপেন করুন। এবং ব্যাকগ্রাউন্ড TRANSPARENT সেট করুন।
ছবি


এবার আগের ডকুমেন্ট এ সিলেক্ট করা ইমেজটি কপি করে এই নতুন ডকুমেন্ট এ পেস্ট করুন। আপনি চাইলে blur (R ) টুল সিলেক্ট করে ইমেজের চারপাশে একবার করে ড্রাগ করতে পারেন । এতে ইমেজটি অনেক smooth মনে হবে।
ছবি

এবার কি-বোর্ডে CTRL + SHIFT + ALT + S চেপে নিচের সেটিংস অনুযায়ী সেট করুন।
ছবি


ব্যাস হয়ে গেল ।
ছবি


মূল ইমেজ
ছবি

পরিবর্তিত করার পর-

ছবি

ফটোশপ টিউটোরিয়াল : ২ কালারফুল ব্যাকগ্রাউন্ড

কদিন থেকেই সবিতা ভাবছে ওর ছবিটাকে একটু গ্লামারাস করা যায় কিনা। যেই ভাবা সেই কাজ। মায়ের বকুনি সত্বেও পিসির সামনে বসে ঘন্টার পর ঘন্টা ঘটঘটানি। অবশেষে অনেক ঘেঁটেঘুঁটে যদিও কিছু একটা দাঁড় করালো কিন্তু মনে হচ্ছে কি যেন একটা বাদ পড়ে গেছে । অবশেষে মনে হলো ছবিটাকে একটা কালারফুল ব্যাকগ্রাউন্ডকে সেট করলে মন্দ হয় না :-?

আজ আমরা শিখবো কি করে কালারফুল ব্যাকগ্রাউন্ড তৈরী করতে হয়।

প্রথমে আমরা একটি ডকুমেন্ট তৈরী করবো। ডকুমেন্ট সাইজ ৮০০ x ৬০০, Resolation ৭২ । এবার নতুন একটি লেয়ার নিন এবং গ্রাডিয়েন্ট টুল সিলেক্ট করে কমলা রং করুন। আপনি চাইলে আপনার পছন্দ মত যেকোন রং নিতে পারেন।

ছবি

এবার নতুন আরেকটি লেয়ার নিন এবং Polygonal Lasso Tool (L) সিলেক্ট করে একটি চিন্হ আকুঁন। ব্রাশটুল সিলেক্ট করুন এবং ফেড ব্রাশ , ৩০০ সাইজ সিলেক্ট করে চিন্হিত অংশের ভেতর একবার ক্লিক করুন। মনে রাখবেন যেন খুব স্ট্রং না হয়। সফট ব্রাশ ব্যবহার করতে হবে।
ছবি

এবার এই লেয়ারটির ব্লেডিং অপশন ওভারলে করে দিন এবং এর অপাসিটি ৬০% করে দিন।

নতুন আরেকটি লেয়ার নিন এবং আরেকটি চিন্হ একেঁ সাদা-কালো লিনিয়ার গ্রাডিয়েন্ট সিলেক্ট করে ফিল করুন।
ছবি

আগের মত এর ব্লেডিং ওভারলে করে অপাসিটি ১৯% করে দিন। এবং মুভ Move (V) টুল সিলেক্ট করে সামান্য সরিয়ে দিন ।
ছবি

ছবি


আরেকটি লেয়ার নিন। এবার পেন টুল (Pen Tool) সিলেক্ট করুন। এবং একটি কার্ভ আকুঁন। এবার পাথ অপশনে গিয়ে নিচের ছবির মত Load path as a selection এ ক্লিক করুন। এবারে সাদা-ট্রান্সপারেন্ট লিনিয়ার গ্রাডিয়েন্ট সিলেক্ট করে ড্রাগ করুন। ব্লেডিং অপশন ওভারলে এবং অপাসিটি ৫০% করে দিন।

ছবি

ছবি

ছবি

নতুন আরেকটি লেয়ার নিন। পেনটুল সিলেক্ট করে আবারো একটি কার্ভ আকুঁন । ব্রাশ টুল ৪২৫ ডায়ামিটার সেট করে লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় একবার ক্লিক করুন। আপনি আপনার প্রয়োজন মত ব্রাশ সাইজ ছোট বড় করে নিতে পারেন। কালার # 000000 ।
ছবি

নতুন আরেকটি লেয়ার নিন এবং লেসো টুল সিলেক্ট করে একটি কার্ভ আকুঁন। এবার Ctrl+Shift+I চেপে ইনভার্স করুন । এতে করে আপনার সিলেক্ট করা চিন্হটির বিপরীত অংশ সিলেক্ট হবে। এবার সাদা সফট ব্রাশ সিলেক্ট করে আস্তে আস্তে পিঁপড়ের মত ডট রেখার উপর ড্রাগ করতে থাকুন।

ছবি

আগের সিলেকশন থাকা অবস্হায় নতুন আরেকটি লেয়ার নিন এবং সাদা-ট্রান্সপারেন্ট লিনিয়ার গ্রাডিয়েন্ট টুল সিলেক্ট করে ড্রাগ করুন। ব্লেডিং অপশন ওভারলে এবং অপাসিটি কমিয়ে দিন ।

নতুন আরেকটি লেয়ার নিন এবং Fill color (G) টুল সিলেক্ট করে গাঢ় কমলা রং করুন। ব্লেডিং অপশন Screen এবং অপাসিটি ৪৫ % করে দিন। এখানে হাইড করা যে লেয়ারগুলো দেখা যাচ্ছে আমি আসলে সাদা-কালো গ্রাডিয়েন্ট এ্যাপ্লাই করে দেখেছিলাম। চাইলে আপনারাও করে দেখতে পারেন।
ছবি

ছবি

আরেকটি লেয়ার নিন এবং আগের মত সিলেক্ট করে সাদা-ট্রান্সপারেন্ট গ্রাডিয়েন্ট এ্যাপ্লাই করুন। ব্লেডিং ওভারলে করুন এবং অপাসিটি কমিয়ে দিন। আসল মূল ব্যাপারটা হলো প্রথমে আপনাকে কোন অংশ সিলেক্ট করতে হবে। তারপর তাতে গ্রাডিয়েন্ট ইফেক্ট দিতে হবে। তারপর ব্লেডিং অপশন পরির্বতন করতে হবে । এবং সেই সাথে লেয়ারের অপাসিটিও কমিয়ে দিতে হবে।
হয়ে গেল কালারফুল ব্যাকগ্রাউন্ড :C
ছবি

আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে Base করে নিচের ছবিগুলো করেছি।
ছবি

ছবি

ছবি

ছবি



লিংকটা এখানে http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=57&t=3738

Me

Me

About this blog

Hello

This is Fahmida. You may imagine me as a five feet white ball. Completed MBA in Management . ভাললাগে গ্রাফিক্সের টুকিটাকি। শখ ছিল ফটোগ্রাফার হবো কিংবা সাংবাদিক। হইনি কিছুই। পেশায় ব্যাংকার। জন্ম উত্তর বঙ্গে। বসবাস দক্ষিণে। মাঝে মাঝে এক আধটু প্যাঁচাই। যদিও আমার লেখালেখির হাতেখড়ি আপ্র (http://forum.amaderprojukti.com/memberlist.php?mode=viewprofile&u=1094) থেকে তারপরও মাঝে মাঝে প্রথম আলো ব্লগেও মাঝেমাঝে ঢুঁ মারি। নিক আঁধার http://prothom-aloblog.com/users/base/adhar/p1 । আজকাল সচলদের অতিথি হতে ভাল লাগে। নিক অমাবস্যা। ইদানীং টিউরোটিয়াল বিডি'তে লেখার চেষ্টা করছি। গান শোনা, কবিতা পড়তে ভালবাসি। ভালবাসি ব্লাক কফি আর সিলেটের চা-পাতা । এক কথায় Im busy for nothing :)


লাইসেন্স:Licence
by-nc-nd (Creative Commons)

My Blog List